সিলেট মহানগর ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি, শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও জেলা বারের আইনজীবী অ্যাডভোকেট দেলোয়ার হোসেন শামীমের ছেলে নাহিয়ানের (১২) মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর জামায়াত নেতারা। মরহুমের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
এক যৌথ শোক বার্তায় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, মহানগর নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল ও সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী এবং জেলা নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নান ও হাফিজ আনওয়ার হোসাইন খান এবং সেক্রেটারি জয়নাল আবেদীন বলেন, ‘সাবেক ছাত্রশিবির নেতা অ্যাডভোকেট দেলোয়ার হোসেন শামীমের ছেলের মৃত্যুতে আমরা গভীর শোকাহত। ছোট ছেলের দুর্ঘটনাজনিত এমন মৃত্যু মেনে নেয়া যেকোনো পরিবারের জন্য কষ্টকর। আল্লাহ পাক বলেছেন, ‘সব প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।’ তাই মৃত্যু সবাইকে মেনে নিতে হয়। আল্লাহ পাক রাব্বুল আল-আমিন-মরহুম নাহিয়ানের মা-বাবাসহ স্বজনদের এই শোক সইবার শক্তি দিন ও জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আমিন।’








