ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা

মানিকগঞ্জের দৌলতপুরে পানিতে ডুবে ইয়ামিন হোসেন(৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) বিকেলে উপজেলার জিয়নপুর ইউনিয়নের বৈন্যা গ্রামে এ ঘটনা ঘটে।

ইয়ামিন হোসেন বৈন্যা গ্রামের আইয়ুব আলীর ছেলে ও বৈন্যা দারুল হিকমাহ মডেল অ্যাকাডেমির ১ম শ্রেণীর ছাত্র।

জিয়নপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য মো: আব্দুল আলীম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বাড়ির পাশের যমুনার নদীর শাখায় বিকেলে ইয়ামিন হোসেন গোসল করতে গিয়ে পানির স্রোতে নদীতে ডুবে যায়। পরে তাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে নদী থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইয়ামিনকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা: তুষার কান্তি বলেন, ‘হাসপাতালে আনার আগেই শিশুটি মারা যায়।’