নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় কাউছার (৩২) নামের এক মাদক কারবারিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৩ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান ইমন এ দণ্ড দেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬ ধারার ১(১৬) উপধারায় আসামিকে এ সাজা দেয়া হয়।

দণ্ডপ্রাপ্ত কাউছার আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট ফাউসা এলাকার ইমরানের ছেলে।

আড়াইহাজার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমনের ভ্রাম্যমাণ আদালত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তাকে এ দণ্ড দেন।