একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, আসন্ন নির্বাচনে দলের মনোনয়ন প্রত্যাশী, চট্রগ্রামের বারাকা পাওয়ার বিদ্যুৎ প্লান্টের চেয়ারম্যান ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, ‘বিএনপি একটি জনবান্ধব রাজনৈতিক দল। একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষে আমরা রাজনীতি করি। আমরা আগামীতে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের যুব শক্তিকে অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত করতে দেশে বিদেশে ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করবো ইনশাল্লাহ।’

বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় সিলেটের গোলাপগঞ্জ—বিয়ানীবাজার আসনের আছিরগঞ্জ বাজারে বিয়ানীবাজারের তিলপাড়া ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফয়সল চৌধুরী বলেন, ‘সিলেট-৬ আসনের গোলাপগঞ্জ বিয়ানীবাজারের কুশিয়ারা তীরবর্তী বিশাল জনগোষ্ঠীর একটি স্বপ্নের নাম বসন্তপুর-কটলিপাড়া সড়ক। এই সড়কটি নিয়ে গোটা এলাকার মানুষের সাথে বছরের পর বছর প্রতারণা করা হয়েছে। প্রায় ৫০ বছরেও এই রাস্তাটি সম্পন্ন করা হয়নি। বিশেষ করে আওয়ামী লীগের এমপি আত্মগোপনে থাকা নুরুল ইসলাম নাহিদ এই সড়কটির লোভ দেখিয়ে সহজ সরল মানুষকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করেছেন। নইলে দুইবারের শিক্ষামন্ত্রী আর বৈধ-অবৈধ মিলে ৫ বছরের সংসদ সদস্য হয়েও এই সামান্য কয়েক কিলোমিটার সড়ক সম্পন্ন করেন নি। নিজের আখের গোছাতে তারা এতই ব্যস্ত ছিলেন। মানুষ ক্ষুব্ধ হলে সামান্য কয়েক ফুট বা হাফ কিলোমিটার, কখনো বা এক-আধ কিলোমিটার কাজ করাতেন তিনি আর এলাকায় এসে জনগণের সাথে ধাপ্পাবাজী করতেন। কিন্তু আমরা ধাপ্পাবাজ নই। আগামী নির্বাচনে বিএনপি জয়লাভ করলে এবং আমি সবার ভালোবাসায় সংসদ সদস্য নির্বাচিত হলে এই রাস্তা আরো প্রশস্ত করে অবশ্যই সম্পন্ন করা হবে। এছাড়া সবকটি গ্রামীন সড়কের ব্যাপক উন্নয়ন হবে।’

৮ নম্বর তিলপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সায়েকের সভাপতিত্বে ও বিয়ানীবাজার উপজেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক এবাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় তিনি আরো বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা আগামীর বাংলাদেশের মুক্তির সনদ। বিএনপির প্রতিটি নেতাকর্মীকে এর সুফলগুলো জনগণের সামনে তুলে ধরতে হবে। আগামী নির্বাচনে বিএনপিকে সফল করতে হলে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার কোনো বিকল্প নেই।’

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এম এ মান্নান, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আশফাক আহমদ চৌধুরী।

অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মদনমোহন কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহান আহমদ, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তানজিম আহমদ, যুগ্ম-আহ্বায়ক জায়দুল ইসলাম শিপু, জিয়া সাইবার ফোর্সের আহ্বায়ক সালাউদ্দিন, বাঘা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান রুমাদ, সদর ইউনিয়ন ছাত্রদর সভাপতি মারজান আহমদ, দফতর সম্পাদক তানজিল আহমদ, যুবদল নেতা খালেদ আহমদ, এমরান আহমদ প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক কফিন উদ্দিন, তিলপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ—সভাপতি কামাল উদ্দিন, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বিলাল উদ্দিন ইউপি সদস্য, সাধারণ সম্পাদক বিলাল উদ্দিন, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহিম বলাই, সাধারণ সম্পাদক মস্তফা উদ্দিন, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবাদুল হক, সাধারণ সম্পাদক এম এ কাসেম, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জলাল উদ্দিন, সাবেক সহ সভাপতি রফিকুল ইসলাম দুলু মিয়া, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মন্নান ও সহ-সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মুসলিম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল হেকিম, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আতিক উদ্দিন, সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সামছুল ইসলাম, সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আজিম উদ্দিন, সাধারণ সম্পাদক মারুপ উদ্দিন প্রমুখ।

উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ উপজেলা যুবদলের সদস্য রেজাউল কবির, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক জায়দুল ইসলাম শিপু, বুধবারীবাজার ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তারেকুজ্জামান, সিনিয়র যুগ্ম-সম্পাদক শামসুল আহমদ শুকুর, সহ-সভাপতি সাইফুর রহমান উজ্জল, সদস্য রেজা, ইমন, জাহিদ, আতিক, নয়ন, রেদোয়ান।

এছাড়াও জনসভায় বিয়ানীবাজার তিলপাড়া ইউনিয়নের ৯ ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সিনিয়র নেতৃবৃন্দ এবং ইউনিয়ন ও ওয়ার্ডের সকল পযার্য়ের বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা—কর্মী ও এলাকার সকল শ্রেণী পেশার মানুষ সভায় উপস্থিত ছিলেন।