কুমিল্লার মুরাদনগর উপজেলায় একই রশিতে ঝুলন্ত অবস্থায় প্রবাসীর স্ত্রী ও ছেলের লাশ উদ্ধার করছে পুলিশ। তবে স্থানীয়সহ পরিবারের দাবি, মা ও ছেলেকে হত্যা করা হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার বাঙ্গরা বাজার থানার পশ্চিম বাঙ্গরা ইউনিয়নের নবীয়াবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নবীয়াবাদ গ্রামের প্রবাসী আ: মতিনের স্ত্রী রাবেয়া বেগম (২৬) ও ছেলে আব্দুল্লাহ (৩)।
নিহতের বাবা ইদ্রিস মিয়া বলেন, ‘আমার মেয়ের পা দু’টো মাটিতে লেগে আছে। ফাঁসির চিত্র দেখে স্পষ্ট যে, মা ও ছেলেকে মেরে রশিতে ঝুলিয়ে রেখে গেছে। আমি থানায় লিখিত অভিযোগ করতে যাচ্ছি।‘
বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান বলেন, ‘স্থানীয়রা মা ও ছেলেকে বসত ঘরের আড়ার মধ্যে ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।’














