জামায়াতে ইসলামী মনোনীত মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী প্রফেসর মো: আবু ইউসুফ তার নির্বাচনী এলাকায় গণসংযোগ করেছেন। এ সময় স্থানীয় জনগণের সাথে কুশল বিনিময় করার সাথে সকলের দোয়া প্রার্থনা করেন।

শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১০টার দিকে পৌরসভার হাটলক্ষীগঞ্জ, লঞ্চঘাট ও পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ গণসংযোগ করেন তিনি।

গণসংযোগকালে মুন্সীগঞ্জ পৌর জামায়াতের আমির ও জেলা কর্মপরিষদ সদস্য এইচ এম বায়েজীদ, পৌর সেক্রেটারি মো: উজ্জ্বল হোসেন, সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মো: আব্দুল মবিন ও পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো: আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।

এ সময় প্রফেসর আবু ইউসুফ বলেন, ‘জামায়াতে ইসলামী সরকার গঠন করতে পারলে দেশের সর্বক্ষেত্রে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবে। মুন্সীগঞ্জ জেলার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করে যাবে ইনশাআল্লাহ।’