রোহিঙ্গা স্যালভেনশন আর্মি আরসা প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনির জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
আজ সোমবার দুপুরে চট্টগ্রাম কারাগার থেকে তাকে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় বান্দরবানের আদালতে নিয়ে আসা হয়।
নাইক্ষ্যংছড়িতে ডিজিএফআই সদস্য হত্যা মামলা ও হামলার ঘটনায় দু’টি মামলার আসামি আতাউল্লাহ জুনুনি। তাকে বান্দরবানের অতিরিক্ত জেলা ও দায়রা জজ অরুণ পাল ও আমলি আদালত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হোসেনের আদালতে হাজির করা হয়। দু’টি মামলায় তাকে জামির না মঞ্জুর করে জেলহাজতে পাঠানো হয়।
তবে আদালত থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের বলেন, আরাকানের জমি আমাদের। খুব শিগ্রই রোহিঙ্গারা আরাকানের জমি ফিরে পাবে।
এ সময় আতাউল্লাহ জুনুনি বর্তমান সরকার প্রধান ড. ইউনুছের কর্মকাণ্ডের প্রশংসা করে তার সাথে থাকার আহ্বান জানান। একইসাথে তিনি রোহিঙ্গা মুসলমানদের জন্য সবাইকে দোয়া করার আহ্বান জানান।
উল্লেখ্য, গত ১৯ মার্চ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে গোপন বৈঠক করার সময় আরসা প্রধান আতাউল্লাহ জুনুনিসহ ১০ জনকে আটক র্যাব। তার বিরুদ্ধে ডিজিএফাই সদস্য হত্যাসহ নানা অভিযোগ রয়েছে।





