নোয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় মঙ্গলবার বিকেলে গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে মাইজদী জেলা জামে মসজিদ চত্বর থেকে জামায়াতের জেলা আমির ইসহাক খন্দকার, শহর সভাপতি মাওলানা মো: ইউসুফ, সদর উপজেলা আমির হাফেজ মহি উদ্দিন, সহকারী সেক্রেটারি মো: ইসমাইল হোসেন, শিবির সভাপতি হাবিবুর রহমান আরমান এর নেতৃত্বে একটি গণমিছিল বের করে। মিছিলটি পৌর বাজার হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর বাজারে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এদিকে জেলার প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনী বেগমগঞ্জ চৌরাস্তায় জামায়াতের জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন, জেলা সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নাসিমুল গনি মহল চৌধুরী, জেলা বায়তুলমাল সম্পাদক দীন মোহাম্মদ, উপজেলা আমির মাওলানা আবু জায়েদ ও শহর আমির জসিম উদ্দিনের নেতৃত্বে একটি গণ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।








