ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: বিল্লাল মিয়াকে (৪৭) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৫ মে) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বড়হরণ রেলগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মো: বিল্লাল মিয়া জেলার আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের দক্ষিণ তারুয়া গ্রামের হেবজু মিয়ার ছেলে। বিল্লাল মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোজাফফর হোসেন জানান, গেল সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বড়হরণ রেলগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার একটি হত্যা ও একটি নাশকতার মামলার এজাহারনামীয় আসামি। আজ মঙ্গলবার সকালে তাকে আদালতে হবে।