ডাসার (মাদারীপুর) সংবাদদাতা

মাদারীপুরের ডাসারে উদ্ধার হওয়া অজ্ঞাত মৃত নারীর পরিচয় পাওয়া গেছে। তার নাম বাসনা তালুকদার (৫৫)। তিনি গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের দক্ষিণ মাগুরা গ্রামের অনন্ত তালুকদারের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৮ জুলাই) সকালে ওই নারী উপজেলার ভুরঘাটা মেয়ের বাসা থেকে যাওয়ার পথে গোপালপুর ইউনিয়নের পূর্ব পূয়ালী গ্রামের রাস্তার পাশে পানির মধ্যে থেকে ওই নারীকে ভাসতে দেখে উদ্ধার করেন, স্থানীয়রা। পরে কালকিনি সদর হাসপাতালে নিয়ে গেলে দুপুরের দিকে তার মৃত্যু হয়। অজ্ঞাত নারীর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পরলে, তার মেয়ে হাসপাতালে এসে শনাক্ত করেন।

প্রত্যক্ষদর্শী তাইসুম ইসলাম জানান, আজ সকালে বাড়ির পাশে পুকুরের মধ্যে এক অজ্ঞাত নারীকে ভাসতে দেখে আমারা বাড়ির সবাই মিলে, তাকে উদ্ধার করি। তখন তিনি জীবিত ছিলেন। তাকে নিয়ে কালকিনি সদর হাসপাতালে ভর্তি করি। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মাদরীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’