মণিরামপুর (যশোর) সংবাদদাতা

যশোরের মণিরামপুরে খেজুর গাছ থেকে পড়ে দেবু দাস (৪০) নামে এক সন্ন্যাসীর মৃত্যু হয়েছে।

সোমবার বিকেল ৪টার দিকে মণিরামপুর পৌরসভার তাহেরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দেবু দাস তাহেরপুর গ্রামের অজিৎ দাসের ছেলে।

পারিবারিক সূত্র জানায়, বিকেল ৪টার দিকে সন্ন্যাসী হিসেবে বাড়ির সামনে খেজুর গাছে ওঠে। এক পর্যায়ে প্রায় ৪০ফুট উঁচু গাছের মাথা থেকে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর মফিজুর রহমান মফিজসহ এলাকার লোকজন বিষয়টি নিশ্চিত করেন।