বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
বাঁশখালীতে এগারো দলীয় জোট ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৪ মার্চ) বিকেলে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা ইসমাঈলের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাঁশখালীর নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আরিফ উল্লাহর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ নাছের, কর্মপরিষদ সদস্য ইঞ্চিনিয়ার শহীদুল মোস্তফা, ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম পশ্চিম জেলা সভাপতি ফরমানুর রহমান, বাঁশখালী আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুল আবছার, নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় নেতা ক্বারী ফজলুল করিম জিহাদী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এমপি বলেন, 'আমরা এমন এক সময় অতিক্রম করছি যখন মুনাফিক মুসলমানদের বিরুদ্ধে ইরানের ভাইয়েরা আপোষহীন ভূমিকা পালন করছেন। আমরা আমাদের শহীদ ভাইদের জন্য মহান আল্লাহর কাছে ফরিয়াদ করছি। আল্লাহ যেন তাদের শাহাদাত, ত্যাগকে কবুল করেন।'








