যশোরের শার্শায় তিন শ’র বেশি অসহায়, গরিব ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু।
শুক্রবার (৬ জুন) সকাল ১০টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় সামনে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন তিনি।
উপজেলা ছাত্র-বিষয়ক সম্পাদক শরিফুজ্জামান পরাগের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী শাহিন, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ইসলাম মনি, বিএনপির নেতা আয়নাল হক, আব্দুর খালেক, জেলা জাসাস'র সহ সাংস্কৃতিক-বিষয়ক সম্পাদক পিন্টু রহমান, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আব্দুর জুবায়ের শাওন, যশোর জেলা ছাত্রদল কার্যনির্বাহী সদস্য অহিদুজ্জামান অহিদসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।








