ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে শামিমা আক্তার (আঙ্গুরী) নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) দুপুরে বালিয়াচরা এবং শারসাকান্দি প্রাথমিক বিদ্যালয়ের কাছে রেললাইনের উপরে খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, তিনি ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছেন। উপজেলার ১১২ নম্বর শারসাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। সে একই গ্রামের সাত্তার শিকদারের কন্যা এবং ভাঙ্গা পোস্ট অফিসের কর্মচারী আশরাফ শেখের স্ত্রী বলে জানা গেছে।
এ সময় খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
পারিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দ্রুতগামী ট্রেনটি অতিক্রম করার সময় ট্রেনের নিচে কাটা পড়ে তিনি ঘটনাস্থলেই নিহত হন। তবে একটি সূত্র জানিয়েছে, বেশ কয়েক দিন যাবৎ তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এ নিয়ে শুক্রবার কলহ ভয়াবহ পর্যায়ে গেলে তিনি রেলের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি স্বামী-স্ত্রীর মধ্যে হয়তো কোনো বিষয় নিয়ে মনোমালিন্য ছিল। এর জের ধরে ওই শিক্ষিকা ট্রেনের নিচে কাটা পড়ে আত্মহত্যা করেন। রেল পুলিশকে খবর দেয়া হয়েছে। রেল পুলিশের কর্মকর্তারা এসে আইনিব্যবস্থা নেয়া হবে। প্রাথমিক শিক্ষক সমিতি ভাঙা উপজেলা শাখার সভাপতি মো: সামচুল হক মাতুব্বর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।








