বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতারা বলেছেন, বিএনপি আগামী ৫০ বছর রাষ্ট্রব্যবস্থা পরিচালনার প্রতিজ্ঞা নিয়ে কাজ করছে। বাংলাদেশে জিয়া পরিবারের চেয়ে আর কোনো ত্যাগী পরিবার নেই।

শুক্রবার (১৩ জুন) বিকেলে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলাধীন নরসিংপুর ইউনিয়ন বিএনপির কর্মীসমাবেশে বক্তারা এসব কথা বলেন।

সমাবেশে বক্তারা বলেন, জুলাই-আগস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানর নেতৃত্বে বাংলাদেশ হতে স্বৈরাচার শেখ হাসিনাকে বিতাড়িত করতে জীবন বাজি রেখে আন্দোলন সংগ্রাম করেছে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তাই আগামীর বাংলাদেশ বিএনপির বাংলাদেশ। তারেক রহমানের বাংলাদেশ।

তারা আরো বলেন, আগামী ডিসেম্বরে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং হতে হবে। এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি’র সদস্য সামছুল হক নমু, প্রধানবক্তা হিসেবে বক্তব্য রাখেন- জেলা বিএনপির আহ্বায়ক কমিটি’র সদস্য আব্দুল বারী।

দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খসরু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হারুন অর রশীদ, জাকির হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য মিজানুর রহমান, নুর আলী ইমরান, আতিকুল ইসলাম, আমান উল্লাহ,আব্দুল হক, মনির উদ্দিন, তৈয়বুর রহমান, মুক্তার আলী, খোরশেদ আলম, অ্যাডভোকেট সালেহ আহমদ, কৃষক দলের আহ্বায়ক ফরিদ আহমদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এরশাদুর রহমান, যুবদলের আহ্বায়ক বাবু মাধব রায়, যুগ্ম-আহ্বায়ক জামাল উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সামছুল ইসলাম, বিএনপি নেতা হাফিজুল ইসলাম জুয়েল, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ফখরুল ইসলাম, আব্দুর রউফ, আহ্বায়ক কমিটির সদস্য, আমির উদ্দিন, মকবুল হোসেন, দোয়ারাবাজার উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাহাব উদ্দিন শিহাব,আমির হোসেন গালিব, যুবদল নেতা খলিলুর রহমান, নিজাম উদ্দিন, সানোয়ার হোসেন, নেওয়াজ শরিফ, নরসিংপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কয়ছর মোহাম্মদ পারভেজ।