জুলাই-আগস্ট শহীদের স্মরণে ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয়ে একটি ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও রক্তদান কর্মসূ‌চি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ জুলাই) সকাল পৌ‌নে ১১টার দিকে জেলা সি‌ভিল সার্জন কার্যাল‌য়ে ফ্রি মে‌ডিক‌্যাল ক‌্যা‌ম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: ম‌ফিদুল আলম।

এ সময় ক্যাম্পে রক্তদান, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ এবং ঔষধ বিতরণ করা হয়। পাঁচশতাধিক মানুষ এই ক্যাম্প থেকে স্বাস্থ্যসেবা ও ওষুধ গ্রহণ করবেন ব‌লে জানা গে‌ছে।

ফ্রি মে‌ডিক‌্যাল ক‌্যা‌ম্পের উদ্বোধনী অনুষ্ঠা‌নে বক্তব‌্য দেন জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম, ময়মন‌সিংহ স্বাস্থ‌্য বিভা‌গের প‌রিচালক ডা: প্রদীপ কুমার সাহা, জেলা সি‌ভিল সার্জন ডা: মোহাম্মদ ছাইফুল ইসলাম।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন ডেপু‌টি সি‌ভিল সার্জন ডা: ফয়সাল আহ‌মেদ, ডা: মোহাম্মদ মুখ‌লেছুর রহমান মা‌নিক, ডা: মোহাম্মদ না‌সির উ‌দ্দিন, ডা: শার‌মিন ইসলাম, ডা: দেবযানী স‌্যানাল, সি‌নিয়র স্বাস্থ‌্য শিক্ষা অফিসার সৈয়দ হো‌সেন, জু‌নিয়র স্বাস্থ‌্য শিক্ষা অফিসার মো: শাহ আলম প্রমুখ।

সি‌ভিল সার্জন ডা: মোহাম্মদ ছাইফুল ইসলাম খান বলেন, আগামীতেও জুলাই-আগস্ট শহীদদের স্মরণে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।