ময়মনসিংহের গৌরীপুরে কচুক্ষেত থেকে হোসনে আরা খাতুন(৩৫) নামের এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২ জুলাই) দুপুরে উপজেলার বোকাইনগর ইউনিয়নের কবিরাজবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যুবতী হোসনে আরা খাতুন উপজেলার বোকাইনগর ইউনিয়নের কাউলাটিয়া গ্রামের মরহুম আব্দুল গণির মেয়ে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: দিদারুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে- কলাগাছের ডাগগা দিয়ে গলা ফাঁস লাগিয়ে শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
নিহতের মা রাবেয়া খাতুন জানান, তার মেয়ে রাত ৩টার দিকে বাড়ি থেকে বেড়িয়ে যায়। তার মানসিক সমস্যা ছিলো। তাকে কে বা কারা হত্যা করেছে। তিনি এ ঘটনার বিচার চান।
বোকাইনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: হাবিবুল ইসলাম খান শহিদ জানান, মেয়েটি সহজ-সরল ছিলো। মানসিক সমস্যা থাকলেও সে কাউকে বিরক্ত করতো না। এ হত্যাকাণ্ডে জড়িতদের বিচার চাই।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো: আবু ইউসুফ জানান, মেয়েটি তার বাড়ির প্রতিবেশী। সে ভালো ছিলো। তাকে যারা নির্মমভাবে হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।








