ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদ এবং গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভে করেছে জেলা ও মহানগর ছাত্রদল।
আজ মঙ্গলবার বেলা ১২টা থেকে রংপুর প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকে জেলা ও মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা।
পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ, তুমি কে আমি কে ফিলিস্তিন ফিলিস্তিনসহ নানা স্লোগান দিয়ে একটি বিক্ষোভ বের করে।
বিক্ষোভটি জাহাজ কোম্পানি মোড়, পায়রা চত্বর, সুপারমার্কেট মোড়, নগর ভবন হয়ে টাউন হলে সামনে গিয়ে শেষ হয়। মিছিলে ছাত্রদল নেতাকর্মী ছাড়াও যুবদলসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
পরে সমাবেশে বক্তব্য রাখেন রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল ইসলাম নাজু, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, জেলা ছাত্রদলের আহ্বায়ক শরীফ নওয়াজ জোহা, মহানগর ছাত্রদলের আহ্বায়ক ইমরান খান সুজন।
এ সময় তারা বলেন, ২৪ ঘণ্টার মধ্যে ইসরাইলি হামলা বন্ধ করতে হবে। ইসরাইলি পণ্য বন্ধের মাধ্যমে তাদের অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিতে হবে। এ সময় সারা বিশ্বের মুসলমানদের একত্রিত হয়ে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার ঘোষণা দেন তারা।








