ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সম্প্রতি ঘটে যাওয়া প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় গাজীপুরশাহীন ক্যাডেট অ্যাকাডেমি গফরগাঁও শাখা উদ্যোগে এক দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।

আজ মঙ্গলবার (২২ জুলাই) সকালে গাজীপুরশাহীন ক্যাডেট অ্যাকাডেমি গফরগাঁও শাখা সকল শিক্ষক ও শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে এই দোয়া অনুষ্ঠানে পরিবেশ ছিল আবেগঘন ও শ্রদ্ধায় নত।

গাজীপুরশাহীন ক্যাডেট অ্যাকাডেমি গফরগাঁও শাখার পরিচালক আকলিমা আক্তার সাথী’র সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

অ্যাকাডেমির পরিচালক আকলিমা আক্তার সাথী জানান, দেশব্যাপী যেকোনো দুর্যোগে ও শোকাবহ ঘটনায় মানবিকতা ও সহমর্মিতা প্রকাশের অংশ হিসেবে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দোয়া মোনাজাত অনুষ্ঠানে অ্যাকাডেমির শিক্ষক-শিক্ষিকা ও সকল ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত, সোমবার দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এতে স্কুলের বহু শিক্ষার্থী হতাহত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।