আগামী ১৯ জুলাই ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য জামায়াতের জাতীয় সমাবেশ সফল করতে কুমিল্লা মহানগর জামায়াতের উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ জুলাই) বিকেলে কুমিল্লার টাউন মাঠে গণমিছিল পূর্ব সমাবেশ করেছে জামায়াতের নেতাকর্মীরা।

গণমিছিল ও সমাবেশের সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ।

তিনি বলেন, ৭ দফা দাবি বাস্তবায়ন এবং সম্প্রীতির এক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামায়াত যে জাতীয় সমাবেশ করতে যাচ্ছে, তারই প্রস্তুতি আজকের গণমিছিল। ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ সফল করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

এ সময় বক্তব্য রাখেন কুমিল্লা জেলা দক্ষিণের আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাজাহান, কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ মোছলেহ উদ্দিন, অধ্যাপক একেএম এমদাদুল হক মামুন, কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান।

সমাবেশ শেষে গণমিছিলটি কুমিল্লা টাউন হল থেকে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজগঞ্জ ট্রাফিক মোড়ে এসে শেষ হয়।

এ সময় কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মু. কামারুজ্জামান সোহেল, কাউন্সিলর মোশাররফ হোসাইন, নাছির আহম্মেদ মোল্লাসহ কুমিল্লা মহানগর জামায়াতের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।