নোয়াখালীর প্রধান বাণিজ্য শহর চৌমুহনী পৌরসভার দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ৬ পুরুষ ও ১২ নারীকে গ্রেফতার করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে তাদের নোয়াখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যার পর চৌমুহনী ডালিয়া মার্কেটের ‘রাজ আবাসিক হোটেল’ ও ‘রিলাক্স আবাসিক হোটেলে’ পৃথক অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ৬ পুরুষ ও ১২ নারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার পুরুষেরা হলেন— আরমান হোসেন (২২), নাছির উদ্দিন (৩২), মিজানুর রহমান (২২), মোজাম্মেল হোসেন (২০), রাকিব হোসেন (১৯) ও রহিম (২৩)।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পেয়ার আহমেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’








