ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া (টাইলস মার্কেটের) সামনে সড়ক দুর্ঘটনায় মুরগীর খামারি (পোল্ট্রি ব্যবসায়ীসহ) দু’জন নিহত হয়েছে।
আজ শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজু মিয়া (৩৫), জিয়ারুল ইসলাম (৪০)। তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
সালনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, চালক ও মুরগী খামারি জিয়ারুল রাতে পিকআপ ভ্যানে মুরগী নিয়ে ঢাকায় যান। ঢাকা থেকে ফেরার পথে মহাসড়কের হোতাপাড়া এলাকায় এলে অজ্ঞাত গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে পিকআপের চালক ও খামারি এবং তার সহকারী ঘটনাস্থলেই নিহত হন। অজ্ঞাত গাড়িটিকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরো বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সূত্র : ইউএনবি





