চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা

চকরিয়া উপজেলার উপকূলীয় বদরখালী বাজার পাড়ায় আগুনে পুড়ে ৮টি বসতবাড়ি ছাই হয়েছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

বদরখালী ফেরিঘাট সংলগ্ন স্টেশনে পিউরিয়া শো-রুমের পিছনে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে। এসময় আগুনে মরহুম মৌলভী আবুল খায়েরের বাড়ি, বদরখালী বাজারের ইলেকট্রিক মিস্ত্রি মৌলভী আবছার ও ভ্যানগাড়ি চালক রোকন উদ্দীনসহ ৮টি পরিবারের টিনের বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

আগুনের খবর পেয়ে স্থানয় জনসাধারণ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিক ক্ষতির পরিমাণ জানা যায়নি।