ফিলিস্তিনের গাজাবাসীর ওপর বর্বর ইসরাইল বাহিনীর ইতিহাসের নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে গাজাবাসীর সাথে সংহতি জানিয়ে সোনাগাজীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ, ইসলামী আন্দোলন ও সেচ্ছাসেবী সংগঠনের নেতৃত্বে হাজার হাজার তৌহিদি জনতা।
সোমবার (৭ এপ্রিল) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত সোনাগাজী পৌর শহরের প্রধান প্রধান সড়কে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল শেষে পৌর শহরের জিরো পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যেমে শেষ হয়।
সমাবেশে বক্তারা, গাজায় অবিলম্বে মানবতার বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানান এবং হাজার হাজার অসহায় নারী, শিশু ও বৃদ্ধসহ গাজাবাসীর ওপর নারকীয় হত্যাকারী জায়ানবাদী, ইহুদীবাদী ইসরাইলের সকল ধরনের পণ্য বর্জনসহ তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার মুসলিম বিশ্বকে আহ্বান জানান।








