মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে আবু বক্কর (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কাদিরপুর ইউনিয়নের কাদির মুন্সী চরকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু আবু বক্কর শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নের কাদির মুন্সী চরকান্দি গ্রামের সাইমুন ঢালীর ছেলে।
জানা যায়, মঙ্গলবার বিকেলে খেলাধুলা করতে গিয়ে বাড়ি সংলগ্ন জলাশয়ে পড়ে যায় শিশু আবু বক্কর। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ঘটনাটি হৃদয়বিদারক। প্রত্যেক অভিভাবককে বন্যা মৌসুমে সন্তানদের প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে।








