মীর সেলিম ফারুককে আহ্বায়ক ও এ এইচ এম সাইফুল্লাহ রুবেলকে সদস্য সচিব করে পাঁচ সদস্য বিশিষ্ট নীলফামারী জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে সোহেল পারভেজ, মোস্তফা প্রধান বাচ্চু ও রিয়াজুল ইসলামকে যুগ্ম-আহ্বায়ক রাখা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

নীলফামারী জেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করে আংশিক পাঁচ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।