বরগুনার বামনায় বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি ফাউন্ডেশন ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক রেলি ও লিফলেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) উপজেলার গোলচত্ত্বরে সকাল ১১টার দিকে বামনা উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা নেতৃত্বে শহরে সচেতনা মূলক রেলি ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়।
এসময় এতে বামনা উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা বলেন, ‘বরগুনা জেলায় ডেঙ্গু এখন একটি মহামারি রোগে পরিণত হয়েছে। এ থেকে বেঁচে থাকতে হলে আমাদেরকে সচেতন হতে হবে, বাড়ির আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কেহ আক্রান্ত হলে ভয় পেলে চলবে না নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করে ডাক্তারদের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে। বেশি মারত্মক কোনো সমস্যা হলে ৩৩৩ জরুরি সেবায় ফোন করে আপনারা পরামর্শ নিতে পারেন।’
তিনি আরো বলেন, ‘বিএনপি সব সময় জনগণের সুখে দুঃখে পাশে থাকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তরেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে জনগণের কল্যাণে আমারা কাজ করে যাচ্ছি। ইনশা-আল্লাহ ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে জনগণের কল্যাণেই কাজ করে যাবো।’








