ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের বর্বরিচিত হামলায় নির্বিচারে শিশুসহ নারী-পুরুষ হত্যার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) বিকেল ৪টায় শহরের নোমানী ময়দান থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা জামায়াতের আমির এমবি বাকেরের নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাবেশ ও দোয়া পরিচালনা করেন।

এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ শহরে মিছিল বের করে শহরের ভায়না মোড়ে সমাবেশ করে। মিছিল পূর্ববর্তী শহরের নোমানী ময়দানে গায়েবানা জানাজা ও দোয়া অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলনের পক্ষে নেতৃত্ব প্রদান করেন দলের সদস্য সচিব নাজির উল ইসলাম।

এছাড়াও বেলা ১১টায় মাগুরা জেলার মহম্মদপুর উপজেলা সদরে ফিলিস্তিনের উপর হামালার নিন্দা জানিয়ে মিছিল বের হয়। মিছিলে সকল শ্রেণি পেশার কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন।