নিরস্ত্র ফিলিস্তিনবাসীর ওপর ইসরাইলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর ৩টার দিকে গাজীপুর মহানগরের শিববাড়ী এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
শহর এলাকায় বিক্ষোভ মিছিল শেষে মহানগর বিএনপির সভাপতি শাওকত হোসেন সরকারের সভাপতিত্বে সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সালামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি নেতা ডক্টর শহিদউজ্জামান, আফজাল হোসেন কায়সার, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, রাকিব উদ্দিন সরকার পাপ্পু, জি এস সুরুজ আহমেদ, হুমায়ুন কবির রাজু, বশির আহমেদ বাচ্চু, প্রভাষক বশির উদ্দিন, ইদ্রিস আলী সরকার, তানভীর আহমেদ, মনিরুল ইসলাম মনির, গাসিকের সাবেক প্যানেল মেয়র হাসান আজমল ভূইয়া, ভিপি জয়নাল আবেদীন তালুকদার, শফিউদ্দিন শফি, ছবদের হাসান, শাহিন আলম, সাজেদুল ইসলাম, শাহাদাত হোসেন শাহিন, রোকনুজ্জামান সরকার উজ্জ্বল, সাজ্জাদুর রহমান মামুন, আতাউর রহমান, তাজউদ্দিন তাজু, মাহমুদুল হাসান মিরন প্রমুখ।
বিক্ষোভ মিছিলটি শিববাড়ী যাত্রী ছাউনি থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
ব্যানারে ‘স্টপ বোম্বিং গাজা’, ‘ফ্রি প্যালেস্টাইন’ সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেখা যায়।
বক্তারা ইসরাইলি বাহিনীর নিরীহ ফিলিস্তিনিদের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এই গণহত্যা বন্ধে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, ‘গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বিএনপি সবসময় সোচ্চার, আমরা ফিলিস্তিনের পাশে আছি এবং থাকবো।’








