মিরসরাইয়ের জোরারগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে ১,৪৫৫ পিস ইয়াবাসহ তিন মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন বারইয়ারহাট পৌরসভার উত্তর জামালপুর এলাকার মো: ইসমাইলের ছেলে জাহিদুল ইসলাম রিপন (২২), পশ্চিম জামালপুর এলাকার মরহুম নুরুল ইসলামের ছেলে মো: গিয়াস উদ্দিন (৩৫) ও কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার নতুন পাল্লান পাড়া এলাকার মরহুম আব্দুল রশিদের ছেলে মো: আব্দুল হাসিম (৩৬)।
জোরারগঞ্জ থানার ওসি আবদুল হালিম বলেন, ‘মাননীয় পু্লিশ সুপারের নির্দেশে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় বিভিন্ন এলাকা থেকে ইয়াবাসহ তিন মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।’








