যশোরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোট কেন্দ্র ভিত্তিক সভাপতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ মে) বিকেলে জেলার ঝিকরগাছা শাখার উদ্যোগে উপজেলা কার্যালয়ে এ সম্মেলন হয়।
উপজেলা আমির মাওলানা আব্দুল আলীমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের যশোর জেলা শাখার সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস।
এ সময় আরো বক্তব্য দেন- জেলা প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দীন বিশ্বাস, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আরশাদুল আলম, অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য গোলাম মোস্তফা প্রমুখ।








