রাজধানীর উত্তরা থেকে জামালপুর জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সদস্য এস এম শাহীনুজ্জামান শাহীনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

সোমবার উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে উত্তরার ১৪ নম্বর সেক্টরের একটি অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়।

এস এম শাহীনুজ্জামান শাহীন ২০২৪ সালের নির্বাচনে জামালপুর-২ (ইসলামপুর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ছিলেন।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।