সিলেটের জৈন্তাপুর সীমান্ত থেকে একটি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে বিজিবি।

মঙ্গলবার (৮ এপ্রিল) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মিনাটিলা এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়।

এর সত্যতা নিশ্চিত করেছেন অভিযানে নেতৃত্ব দেয়া সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির উপ-অধিনায়ক মেজর মো. নূরুল হুদা।

বিজিবি সূত্র জানিয়েছে, ঊর্ধ্বতন সদর দফতরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অস্ত্র উদ্ধার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।