প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা মেডিক্যাল কলেজের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬’-এর উদ্বোধন করেছেন। এ সময় তিনি কলেজ অডিটোরিয়াম চত্বরে একটি বৃক্ষও রোপণ করেন।
আজ শনিবার সকাল ১০টায় ঢাকা মেডিক্যাল কলেজ ক্যাম্পাসের শহীদ মিলন চত্বরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তার সহধর্মিণী ডা: জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী ঢাকা মেডিক্যাল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত ‘বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় অংশ নেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান তার সহধর্মিণী ডা: জুবাইদা রহমানকে পাশে বসিয়ে গুলশানের বাসভবন থেকে নিজেই গাড়ি চালিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে উপস্থিত হন।
ডিএমসি ডে'র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ঢাকা মেডিক্যাল কলেজ ক্যাম্পাসের শহীদ মিলন চত্বরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তার সহধর্মিণী ডা: জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।
এই বিষয়ে আরও
শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকে আগের অবস্থায় ফিরবে, আশাবাদী প্রধানমন্ত্রী
জ্বালানি পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী















