ঋণখেলাপি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে ঋণখেলাপি হওয়ায় রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সভাপতি মো: আলী আফজালের সভাপতির পদ শূন্য ঘোষণা করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত এক চিঠিতে এ ঘোষণা দেয়া হয়।
চিঠিতে বলা হয়, ‘বাংলাদেশ ব্যাংকের সিআইবি প্রতিবেদন অনুযায়ী রিহ্যাবের সভাপতি মো: আলী আফজাল একটি ঋণখেলাপি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে ঋণখেলাপি হওয়ায় বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ধারা ২৩(১)(খ) অনুযায়ী তার সভাপতির পদ শূন্য হিসেবে ঘোষণা করা হলো।’
সূত্র : বাসস













