দেশের বিভিন্ন অঞ্চলের ২০২৫ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ৪০০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীর মধ্যে বৃত্তি দিয়েছে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন। বৃত্তিপ্রাপ্তরা বর্তমানে দেশের বিভিন্ন কলেজ/মহাবিদ্যালয়ে অধ্যয়নরত রয়েছে। তাদের মধ্যে ২০০ জন ছাত্র এবং ২০০ জন ছাত্রী। দুই বছরে বৃত্তিপ্রাপ্ত এই ৪০০ জনকে তাদের কোর্স সম্পন্ন করতে সর্বমোট দুই কোটি বিশ লাখ টাকার বৃত্তি দেয়া হবে। গতকাল ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত আনুষ্ঠানিকভাবে তাদের এই বৃত্তির চেক প্রদান করা হয়। এ সময় ৫০  জন বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রী সশরীরে উপস্থিত থেকে বৃত্তির অর্থ গ্রহণ করেন। অবশিষ্ট ৩৫০ জনের বৃত্তির অর্থ নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক ও ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান এ কে আজাদ। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ, সঞ্চালনা করেন এসইভিপি ও কোম্পানি সচিব মো: আবুল বাশার। বিজ্ঞপ্তি।