বাংলাদেশে মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এমএসএমই) খাতে অর্থায়নের সুযোগ আরো সম্প্রসারণের লক্ষ্যে অস্ট্রিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ওইইবির (ঙবঊই) সাথে সম্প্রতি ২০ মিলিয়ন ইউরোর টার্ম লোন চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি।
চুক্তির আওতায় প্রাপ্ত অর্থ যোগ্য এমএসএমই উদ্যোক্তাদের মাঝে ঋণ হিসেবে বিতরণ করা হবে। এর মাধ্যমে ব্যবসার প্রবৃদ্ধি, সম্প্রসারণ, বিনিয়োগ ও চলতি মূলধনের প্রয়োজন মেটাতে উদ্যোক্তারা অর্থায়নের সুযোগ পাবেন। এই ঋণসুবিধা কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা উন্নয়ন এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখা এমএসএমই খাতের অর্থায়ন সক্ষমতা আরো জোরদার করবে।
ঢাকায় প্রাইম ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম ব্যাংক পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফয়সাল রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক শামস আবদুল্লাহ মুহাইমিন এবং ওইইবির সিনিয়র ইনভেস্টমেন্ট অফিসার ইলকা ভোগেল উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।