উন্নত স্বাস্থ্যসেবা, আধুনিক ডায়াগনস্টিক সুবিধা এবং যতœশীল সেবার সমন্বয়ে রাজধানীর ধানমন্ডি ২৭, সাতমসজিদ রোডে ২৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আকিজ ইনসাফ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার। উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তের বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বনামধন্য স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট ব্যক্তিদের পাশাপাশি উপস্থিত ছিলেন আকিজ ইনসাফের ম্যানেজিং ডিরেক্টর শেখ জামিল উদ্দিন এবং ডিরেক্টর ডা. রেজওয়ানা আফরোজ স্মরণী। Care & Happy Experiences at Every Step- এ মূলমন্ত্রকে সামনে রেখে বিশেষজ্ঞ চিকিৎসা পরামর্শ, রোগীকেন্দ্রিক যতœ ও সেবা, সুস্থতর সমাজ এবং আনন্দময় আগামীর প্রত্যয় নিয়ে আকিজ ইনসাফ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার অঙ্গীকারবদ্ধ। এমআরআই, সিটি-স্ক্যান, এক্স-রে, ম্যামোগ্রাফি, আল্ট্রাসনোগ্রাফি, ইটিটি, ইকোকার্ডিওগ্রামসহ পূর্ণাঙ্গ প্যাথলজি সেবার পাশাপাশি বিভিন্ন বিশেষায়িত বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকদের কনসালটেশনও প্রদান করা হবে।  উদ্বোধন উপলক্ষে উন্নত স্বাস্থ্যসেবা আরো সহজলভ্য ও সাশ্রয়ী করতে মাসব্যাপী অধিকাংশ প্যাথলজি, রেডিওলজি ও ইমেজিং টেস্টে সর্বোচ্চ ৫০% পর্যন্ত বিশেষ ছাড় দেয়া হচ্ছে। বিজ্ঞপ্তি।