আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) বহুল প্রত্যাশিত সেন্ট্রাল অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ শুরু হয়েছে। এ লক্ষ্যে সম্প্রতি নগরীর একটি রেস্তোরাঁয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অ্যালামনাই প্রতিনিধিদের অংশগ্রহণে প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। আইআইইউসির ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় বিভিন্ন বিভাগের অ্যালামনাই প্রতিনিধিরা এই সভায় অংশ নেন। এ সময় আরো উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সিরাজুল ইসলাম, সায়েন্স অব হাদিস ও ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবুল কালাম, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড পাবলিকেশনের (সিআরপি) ডিরেক্টর ড. আজিজুল হক, অর্থনীতি ও ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো: শরীফুল হক, আইন বিভাগের চেয়ারম্যান মোহি উদ্দিন, দাওয়াহ ও ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ আমিনুল হক ছাড়াও অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন। এই সভায় আরো উপস্থিত ছিলেন ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিংয়ের সাবেক ডিন ও সিএসইর প্রথম ব্যাচের শিক্ষার্থী প্রফেসর ড. মোহাম্মদ সানাউল্লাহ চৌধুরী এবং ব্যবসায় অনুষদের সাবেক অ্যাসোসিয়েট প্রফেসর, বিবিএর প্রথম ব্যাচের গ্র্যাজুয়েট ও এভার-এজ, মায়ার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ইয়াসির রাব্বি। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের ১২টি বিভাগের প্রতিনিধিরা অ্যালামনাই কার্যক্রমের সাথে যুক্ত হয়েছেন। পর্যায়ক্রমে আরো তিনটি বিভাগকে যুক্ত করে মোট ১৫টি বিভাগের প্রতিনিধিত্ব নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। বিজ্ঞপ্তি।





