মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন মাদরাসা আবু হুরায়রার প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি মোহাম্মদ মুসা খান। 
২৬ সেপ্টেম্বর মালয়েশিয়ার এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ইনোভেশনে বিশ্ব বিদ্যালয় সম্মেলনের উদ্যোগে দিনব্যাপী এ সম্মেলনে প্রায় ৩০টি দেশ থেকে শিক্ষাবিদ, শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালক, শিক্ষা উদ্যোক্তা ও শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। শিক্ষাব্যবস্থার বর্তমান চ্যালেঞ্জ, কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশের যুগে শিক্ষাকে আরো কার্যকর ও যুগোপযোগী করার উপায়, শিক্ষার্থী গঠনে শিক্ষক ও অভিভাবকের ভূমিকা এবং ভবিষ্যৎ শিক্ষাব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে সম্মেলনে আলোচনা ও কর্মশালা অনুষ্ঠিত হয়।
সম্মেলনে মাদরাসা আবু হুরায়রার সমন্বিত শিক্ষাপদ্ধতি ও ইতমিনান কারিকুলাম বিশেষভাবে প্রশংসিত হয়। আধুনিক সাধারণ শিক্ষার সাথে ইসলামী শিক্ষা, নৈতিকতা ও দক্ষতাভিত্তিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত এ কারিকুলামের বিভিন্ন দিক আন্তর্জাতিক প্রতিনিধিদের সামনে তুলে ধরেন মুফতি মোহাম্মদ মুসা খান।
বাংলাদেশের শিক্ষাব্যবস্থার প্রেক্ষাপট তুলে ধরে মুফতি মোহাম্মদ মুসা খান বলেন, আধুনিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের শিক্ষাও গুরুত্বপূর্ণ। মাদরাসা আবু হুরায়রা কিভাবে সাধারণ শিক্ষার সাথে ইসলামী শিক্ষার সমন্বয় করে শিক্ষার্থীদের গড়ে তুলছে, সে বিষয়টি তিনি আন্তর্জাতিক প্রতিনিধিদের সামনে তুলে ধরেন।
আন্তর্জাতিক এ সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি ‘বর্ষসেরা শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালক’ বিভাগে স্বীকৃতি লাভ করেন মুফতি মোহাম্মদ মুসা খান। সম্মেলনে তার হাতে এ স্বীকৃতির স্মারক তুলে দেয়া হয়। বিজ্ঞপ্তি।