তরুণদের আর্থিকভাবে সচেতন ও সক্ষম করে তুলতে প্রাইম ব্যাংক পিএলসির ফ্ল্যাগশিপ উদ্যোগ প্রাইম অ্যাকাডেমিয়া-এর আওতায় সিটি ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগিতায় ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন : এনগেজিং অ্যান্ড ইনস্পায়ারিং ইয়ুথ ইন ব্যাংকিং’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। তরুণদের সচেতন আর্থিক সিদ্ধান্ত গ্রহণ, সঠিক অর্থ ব্যবস্থাপনা এবং ভবিষ্যতের জন্য আর্থিকভাবে সক্ষম হয়ে উঠতে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা গড়ে তোলাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য। সেমিনারে আর্থিক সাক্ষরতা, স্মার্ট মানি ম্যানেজমেন্ট, সঞ্চয়ের অভ্যাস, ব্যাংকিং বিষয়ে সচেতনতা ও আর্থিক অন্তর্ভুক্তি নিয়ে শিক্ষার্থী, শিক্ষক এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে প্রাণবন্ত আলোচনা হয়। প্রাইম ব্যাংক পিএলসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এম এম মাহবুব হাসান আর্থিক সাক্ষরতা ও স্মার্ট মানি ম্যানেজমেন্ট বিষয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন। প্রাইম ব্যাংক পিএলসির ইভিপি ও হেড অব ইসলামী ব্যাংকিং সৈয়দ মুর্তজা হাসান ব্যাংকিং বিষয়ে সচেতনতা, সঞ্চয় সংস্কৃতি ও আর্থিক অন্তর্ভুক্তির ওপর একটি তথ্যবহুল সেশন পরিচালনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো: লুৎফর রহমান (অব:)। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর কাজী শাহাদাত কবীর, পিএইচডি, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
এই সম্পর্কিত আরও
রোব, ০৪ অক্টোবর, ২০২৬
সেরা পারফরম্যান্সে রিমার্কের সম্মাননা পেলেন পাঁচ ডিস্ট্রিবিউটর
রোব, ০৪ অক্টোবর, ২০২৬
ডিসেম্বরে শুরু হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের প্রাথমিক কার্যক্রম : মাহদী আমিন
রোব, ০৪ অক্টোবর, ২০২৬
বিসিআইসির চেয়ারম্যান পদে বাবুল মিঞার যোগদান
শনি, ০৩ অক্টোবর, ২০২৬
সামষ্টিক অর্থনীতির মন্দাভাবই ঘুরে দাঁড়াতে দিচ্ছে না পুঁজিবাজারকে
শনি, ০৩ অক্টোবর, ২০২৬
বিশ্ব বসতি দিবসে সিউকের কর্মসূচি উদ্বোধন ৫ অক্টোবর
শনি, ০৩ অক্টোবর, ২০২৬





