কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরী সীমান্তে অভিযান চালিয়ে একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও এক কেজি ক্রিস্টাল মেথ ‘আইস’ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মালামালের আনুমানিক মূল্য ৫ কোটি ১ লাখ ২০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
গতকাল শনিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে লালমনিরহাট ১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসির নেতৃত্বে রামখানা বিওপির আওতাধীন বিভিন্ন এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। পরে পূর্ব রামখানা আশকোন নগর এলাকায় অভিযান চালায় বিজিবির একটি টহলদল।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ভারতের সীমান্তের দিক থেকে আসা কয়েকজন চোরাকারবারি তাদের বহন করা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি পিস্তল, এক রাউন্ড গুলি এবং সন্দেহজনক এক কেজি ক্রিস্টাল মেথ ‘আইস’ উদ্ধার করা হয়।
এই সম্পর্কিত আরও
রোব, ০৪ অক্টোবর, ২০২৬
সেরা পারফরম্যান্সে রিমার্কের সম্মাননা পেলেন পাঁচ ডিস্ট্রিবিউটর
রোব, ০৪ অক্টোবর, ২০২৬
ডিসেম্বরে শুরু হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের প্রাথমিক কার্যক্রম : মাহদী আমিন
রোব, ০৪ অক্টোবর, ২০২৬
বিসিআইসির চেয়ারম্যান পদে বাবুল মিঞার যোগদান
শনি, ০৩ অক্টোবর, ২০২৬
সামষ্টিক অর্থনীতির মন্দাভাবই ঘুরে দাঁড়াতে দিচ্ছে না পুঁজিবাজারকে
শনি, ০৩ অক্টোবর, ২০২৬
বিশ্ব বসতি দিবসে সিউকের কর্মসূচি উদ্বোধন ৫ অক্টোবর
শনি, ০৩ অক্টোবর, ২০২৬





