পুঁজিবাজারের এসএমই প্লাটফরমে আসছে দুটি কোম্পানি। কোয়ালিফাইয়েড ইনভেস্টরস অফারের মাধ্যমে নতুন কোম্পানি হিসেবে বাজারে আসবে অরিজা অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং মাস্টার ফিড অ্যাগ্রোটেক লিমিটেড। বাজারে শেয়ার ছেড়ে কোম্পানি দুটি ২০ কোটি টাকা মূলধন সংগ্রহ করার অনুমতি পেয়েছে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৮৪তম কমিশন সভায় বুধবার তাদের প্রস্তাব অনুমোদন করা হয় বলে বিএসইসি সূত্রে জানা গেছে।
বিএসইসির মুখপাত্র বলছেন, কিউআই অফারে অভিহিত মূল্য ১০ টাকা দরে এক কোটি শেয়ার বিক্রি করে ১০ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে। এই অর্থ কোম্পানিটি ব্যাংক কার্যকরি মূলধন ও কিউআই অফারের জন্য ব্যয় করবে। এ ক্ষেত্রে কোম্পানিটির ইস্যু ম্যানেজারের দায়িত্বে আছে ইমপেরিয়াল ক্যাপিটাল লিমিটেড ও সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড।
আর কিউআই অফারে অভিহিত মূল্য ১০ টাকা দরে ১ কোটি শেয়ার বিক্রি করে ১০ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে। এই অর্থ কোম্পানিটি ব্যাংক কার্যকরি মূলধন ও কিউআই অফারের জন্য ব্যয় করবে। কোম্পানিটির ইস্যু ম্যানেজারের দায়িত্বে আছে এনবিএল ক্যাপিটাল অ্যান্ড ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড এবং এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্স ইনভেস্টমেন্টস লিমিটেড।








