গত বছরের অক্টোবর থেকে কার্যকর থাকা ‘যুদ্ধবিরতি’ সত্ত্বেও গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় কমপক্ষে সাত ফিলিস্তিনি নিহত এবং আরো অনেকে আহত হয়েছেন।

গত বুধবার (২৩ সেপ্টেম্বর) গাজাজুড়ে চালানো হামলায় এ হতাহতের ঘটনা ঘটে।
 
নাসের মেডিক্যাল কমপ্লেক্সের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে একজন বয়স্ক ফিলিস্তিনি নারীও রয়েছেন। দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমে ইসরাইলি সৈন্যরা গুলি করেছিল তাকে।

২০২৩ সালের ৮ অক্টোবর থেকে গাজায় ইসরাইলের চালানো গণহত্যামূলক যুদ্ধে ৭৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং প্রায় এক লাখ ৭৪ হাজার মানুষ আহত হয়েছেন। এছাড়া ইসরাইলি হামলায় গাজার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

সূত্র : মিডল ইস্ট আই