ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, দেশটি জাতিসঙ্ঘের পরমাণু পরিদর্শকদের আবার ইরানে প্রবেশের অনুমতি দেবে।
আল জাজিরা (২৬ সেপ্টেম্বর) জানায়, যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, ইরান এখন জাতিসংঘের পরমাণু পরিদর্শকদের আবার দেশে প্রবেশের অনুমতি দেবে। ইরান পরিদর্শকদের প্রবেশের অনুমতি দেবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'এটি সম্পূর্ণ সঠিক।'
এরপর জাতিসঙ্ঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের ওপর আগে আরোপ করা বিধিনিষেধ এবং এখন তাদের প্রবেশের অনুমতি দেয়া হবে কি না—জানতে চাইলে পেজেশকিয়ান আবারো বলেন, আগের বক্তব্যটি সঠিক।
তিনি আরো বলেন, 'তারা যদি আসতে চান এবং পরিদর্শন করতে চান, তাহলে আলোচনার মধ্যেই আমরা ওই নির্দিষ্ট বিষয় নিয়ে সমঝোতা ও চুক্তিতে পৌঁছাতে পারি।'





