হরমুজ প্রণালীর নিরাপদ নৌচলাচল নিশ্চিত করা এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের অবকাশে নিউইয়র্কে তাদের এই বৈঠক অনুষ্ঠিত হয়। আঞ্চলিক উত্তেজনা কমানো, পারস্পরিক আস্থা তৈরি এবং অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে কূটনৈতিক প্রচেষ্টা নিয়েই মূলত আলোচনা হয়েছে বলে জানিয়েছে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে হরমুজ প্রণালী দিয়ে অবাধ চলাচল নিশ্চিত করার বিষয়েও দুই মন্ত্রী আলোচনা করেন।