ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় দু’টি পৃথক হামলায় হামাসের দুই যোদ্ধাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরাইলি বাহিনী।

গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিহত ওই দুই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়েছে। তারা হলেন ইব্রাহিম ফাউজি ইসমাইল মোহসেন ও মোহাম্মদ কামেল সুলেমান মোহসেন।

স্থানীয় সূত্রের বরাতে তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, ৩৬ বছর বয়সী মোহসেন আল-সাওয়ারহা কবরস্থানে তার ভাই খলিলের কবর জিয়ারত করার সময় ড্রোন হামলায় নিহত হন। 

উল্লেখ্য, খলিল এর আগে ২০২৪ সালের ১১ মে দেইর আল-বালাহ এলাকায় নিহত হয়েছিলেন।

সূত্র : আল জাজিরা