ইয়েমেনের হাউছি যোদ্ধাদের মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, সৌদি আরবের একটি বড় তেল স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হাউছিরা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি জানান, এই হামলার ফলে লক্ষ্যবস্তুগুলোতে আগুন লেগে যায়। ইয়েমেনে হাউছিদের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোতে (যার মধ্যে সানা অন্তর্ভুক্ত) সৌদি বিমান হামলার জবাবেই এই পাল্টা হামলা চালানো হয়েছে।
ইয়াহিয়া সারি দাবি করেন, গত ২৪ ঘণ্টায় হাউছি-নিয়ন্ত্রিত এলাকায় প্রায় ৬০টি বিমান হামলা চালানো হয়েছে।
গত শনিবার (৩ অক্টোবর) রিয়াদের কাছে অবস্থিত সৌদি আরামকো তেল শোধনাগার থেকে ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা যায়। এর পরপরই ইয়াহিয়া সারির এই বিবৃতি এলো।
সূত্র : মিডল ইস্ট আই





