তালেবান কর্তৃপক্ষের পররাষ্ট্রমন্ত্রী আমির মুত্তাকির সাথে ফোনালাপ করেছেন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া। শনিবার এ ফোনালাপ হয় বলে জানিয়েছে হামাস কর্তৃপক্ষ।

ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস এক বিবৃতিতে বলেছে, এ ফোনালাপের সময় আফগানিস্তানে মার্কিন দখলদারিত্বের বিরুদ্ধে তালেবানের বিজয়কে স্বাগত জানিয়েছেন ইসমাইল হানিয়া।

ইসমাইল হানিয়া এ আশাবাদও ব্যক্ত করেন যে ফিলিস্তিনের জেরুসালেমকে মুক্ত করতে ফিলিস্তিনি ভাইদের সাহায্য করার ব্যাপারে তালেবান আন্দোলনের ভূমিকা থাকবে। এছাড়া আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে ফিলিস্তিন ইস্যু থাকার প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি। তিনি চান, জেরুসালেম ও ইসরাইলের সহিংসতার বিষয়টি যেন তালেবানের বিবৃতিতে থাকে।

অপরদিকে জেরুসালেমে ফিলিস্তিনি জনগণের সংগ্রাম ও তাদের ধৈর্যের প্রশংসা করেন তালেবান কর্তৃপক্ষের পররাষ্ট্রমন্ত্রী আমির মুত্তাকি।

সূত্র : ইয়েনি শাফাক