ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো গাজায় এক যৌথ সামরিক মহড়া চালিয়েছে। রোববার গাজায় এ সামরিক মহড়া চালানো হয়।

ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো এক যৌথ বিবৃতিতে বলেছে, এ সামরিক অনুশীলনের মূল লক্ষ্য হলো অভিজ্ঞতা বিনিময় করা এবং যুদ্ধের প্রস্তুতি ত্বরাণ্বিত করা।

মে মাসে গাজা ভূখণ্ডে ইসরাইলি হামলার পর প্রথমবারের মতো ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো এ যৌথ সামরিক মহড়া চালাচ্ছে। গাজা ভূখণ্ডে ইসরাইলের ওই হামলায় দু’শ’র বেশি ফিলিস্তিনি নিহত হন। এছাড়া আরো কয়েক হাজার ফিলিস্তিনি আহত হন। একই সময়ে ফিলিস্তিনিদের রকেট হামলায় ১৩ ইসরাইলি নিহত হন।

ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর এ যৌথ সামরিক মহড়ার বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরাইলি সেনাবাহিনী।

এর আগে ২০২০ সালের ডিসেম্বরে প্রথমবারের মতো ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোর যৌথ সামরিক অনুশীলন অনুষ্ঠিত হয়েছিল।

সূত্র : ইয়েনি শাফাক